ডেস্ক, রাজনীতি ডটকম

পশ্চিম এশিয়ার দেশ ইয়েমেনে নৌকাডুবে অন্তত ৩৮ জন অভিবাসী মারা গেছে। এ ছাড়া নিখোঁজ রয়েছেন ১০০ যাত্রী। স্থানীয় সময় সোমবার এ ঘটনা ঘটে। খবর রয়টার্সের
ইয়েমেনের রুদুম জেলার পরিচালক হাদি আল-খুরমা রয়টার্সকে বলেন, হর্ন অফ আফ্রিকা থেকে ইয়েমেনের বন্দর শহর এডেনে একটি নৌকা যাচ্ছিল। এডেনের পূর্বে শাবওয়া গভর্নরেটের তীরে পৌঁছানোর আগেই নৌকাটি ডুবে যায়।
স্থানীয়রা জানিয়েছে, নিখোঁজদের সন্ধানে উদ্ধারকাজ চলছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত জিবুতি, ইরিত্রিয়া, ইথিওপিয়া এবং সোমালিয়া দেশসমূহ নিয়ে হর্ন অফ আফ্রিকা গঠিত। জাতিসংঘের তথ্য অনুযায়ী, গত বছর হর্ন অফ আফ্রিকা থেকে ৯৭ হাজার অভিবাসী ইয়েমেনে পাড়ি জমিয়েছে।

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১০ ঘণ্টা আগে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১৩ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১৪ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে