ডেস্ক, রাজনীতি ডটকম

মেক্সিকোর নব-নির্বাচিত প্রেসিডেন্ট ড. ক্লদিয়া শিনবাউম পারদোকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মঙ্গলবার (৪ জুন) রাতে প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।
ড. ক্লদিয়া শিনবাউম পারদোকে লেখা এক পত্রে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশের জনগণ ও সরকারের পক্ষ থেকে এবং আমার নিজের পক্ষ থেকে, ইউনাইটেড মেক্সিকান স্টেটের প্রথম নারী প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ায় আমি আপনাকে আন্তরিক অভিনন্দন জানাই।’
তিনি আরও বলেন, ‘আপনার বিজয় শুধু আপনার ব্যতিক্রমী নেতৃত্বের গুণাবলিই প্রদর্শন করে না বরং লিঙ্গ সমতা এবং প্রতিনিধিত্বের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলককেরও প্রতিনিধিত্ব করে। এটি এমন একটি ক্ষেত্র যেখানে বাংলাদেশ তার উল্লেখযোগ্য অগ্রগতিতে গর্ব করে।’
শেখ হাসিনা বলেন, তিনি ‘দুই দেশের মধ্যে বন্ধুত্ব ও অংশীদারিত্বের স্থায়ী বন্ধন’ আরও জোরদার করতে নির্বাচিত প্রেসিডেন্টের সাথে কাজ করতে অধীর আগ্রহে অপেক্ষা করছেন। দুই দেশের সহযোগিতা বাংলাদেশ ও মেক্সিকোর যৌথ স্বার্থকে আরও এগিয়ে নিয়ে যাবে এবং উভয় দেশের জনগণের কল্যাণ বয়ে আনবে বলেও নিশ্চিত আশা প্রকাশ করেন তিনি।
নব-নির্বাচিত প্রেসিডেন্টের বিচক্ষণ নেতৃত্বের প্রশংসা করে শেখ হাসিনা বলেন, ‘আমরা বাংলাদেশে মেক্সিকান কূটনৈতিক মিশন প্রতিষ্ঠার প্রত্যাশা করছি, একটি দীর্ঘ প্রতীক্ষিত বিষয় যা আমাদের দ্বিপাক্ষিক সম্পর্ককে আরও গভীর করবে।’
প্রধানমন্ত্রী ড. ক্লদিয়া শিনবাউম পারদোর নতুন দায়িত্বের সর্বাত্মক সাফল্য কামনা করেন এবং দুই দেশের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন ও সহযোগিতা বৃদ্ধিতে তাঁর পূর্ণ সহযোগিতার আশ্বাস দেন।

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
৮ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
৯ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১২ ঘণ্টা আগে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১৪ ঘণ্টা আগে