সশস্ত্র কুর্দি নারীরা পাহারা দিচ্ছেন গমখেত

ডেস্ক, রাজনীতি ডটকম
ছবি : সংগৃহীত

এক হাতে অস্ত্র এবং অন্য হাতে স্কার্ফ ঠিক করছেন ইয়াসমিন ইউসেফ। তিনি সিরিয়ার উত্তর-পূর্বের বিস্তৃীর্ণ একটি গমের খেত পাহারা দিচ্ছেন। বিস্তৃীর্ণ এই গমের খেত দেশটির আয়ের একটি গুরুত্বপূর্ণ উৎস এবং রুটির ঝুড়ি হিসেবে খ্যাত। কয়েক ডজন স্বেচ্ছাসেবকের মধ্যে ৪২ বছর বয়সী ইয়াসমিন ইউসেফও রয়েছেন। যাদের মধ্যে কয়েকজন নারী; আধা-স্বায়ত্তশাসিত কুর্দি-নেতৃত্বাধীন অঞ্চল কাহতানিয়ার নিকটবর্তী গম খেতগুলো আগুন এবং অগ্নিসংযোগকারীদের হাত থেকে রক্ষায় তারা সাহায্য করছেন।

ইয়াসমিন ইউসুফ বলেছেন, ‘আমাদের লক্ষ্য হল কৃষকদের সেবা করা এবং তাদের ফসল রক্ষা করা।’ এক বা দুই মাস তারা এই দায়িত্ব পালন করেন। ইয়াসমিন এএফপি’কে বলেন, ‘খেতে যদি আগুন লেগে যায় তবে আমাদের সরাসরি জানানো হয় এবং আমরা ফায়ার ট্রাক গুলোকে কল করি।’

কয়েক বছর খরার পর ব্যাপক বৃষ্টির কারণে এই বছর উত্তর-পূর্ব সিরিয়ার কৃষকরা ব্যতিক্রমী ফসলের আশা করছেন। তবে বাসিন্দারা আশঙ্কা করছেন, গ্রীষ্মের দাবানল তাদের মূল্যবান ফসল ধ্বংস করতে পারে।

বিশ্ব ব্যাংকের রিপোর্টে বলা হয়, ‘আবহাওয়া পরিস্থিতির উন্নতির কারণে মধ্যে ২০২৩ সালে কৃষি উৎপাদন পুনরায় বৃদ্ধি পেয়েছে।’ এতে বলা হয়, ‘সরকারি পরিসংখ্যান ২০২৩ সালের জন্য দ্বিগুণ গমের ফসলের ইঙ্গিত দেয়, যা দুই মিলিয়ন মেট্রিক টনে দাঁড়ায়।’

অবজারভেটরি ফর হিউম্যান রাইটস ওয়ার মনিটর বলেছে, জুন ২০১৯-এ, এই অঞ্চলের গমের খেতে আগুনের লেলিহান শিখা ছড়িয়ে পড়ে। এতে অন্তত ১০ জন কৃষক নিহত হয়। তারা আগুনের সঙ্গে লড়াই করছিল।

ইয়াসমিন ইউসেফ বলেন, প্রথমে লোকেরা আমাদের প্রচেষ্টাকে বিশ্বাস করেনি। তারা বলছিল, ‘মহিলারা এগুলো কী করছেন’। তিনি বলেন, ‘এখন সবাই জমি রক্ষার জন্য ঐক্যবদ্ধ হওয়ার প্রয়োজনে একমত হয়েছেন। মানুষ সম্পূর্ণভাবে এই ফসলের উপর। আমরা যদি এটি হারাতাম, আমাদের অবস্থার অবনতি হবে।’

কুর্দি পুলিশও এলাকায় টহল দিয়েছে। প্রতি বছরই প্রশাসন ও সিরিয়ার সরকারকে এ অভিযোগ করে যে, বিচ্ছিন্নতাবাদী কুর্দিরা কৃষকদের কাছ থেকে গমের ফসল কিনতে প্রতিযোগিতা করে।

কুর্দি নিয়ন্ত্রিত অঞ্চলের বাসিন্দারা এবং কর্মকর্তারা এএফপি’কে বলেছেন, তারা বিশ্বাস করেন, খেতের আগুন প্রায়ই অগ্নিসংযোগের ফলাফল ছিল। ইসলামিক স্টেট গ্রুপের চরমপন্থীরা এর আগেও কুর্দিনিয়ন্ত্রিত এলাকায় ফসল পুড়িয়ে দিয়েছে।

কুর্দি নিয়ন্ত্রিত, মার্কিন সমর্থিত সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্সের পরে এই এলাকায় কুর্দি ফোর্সই কার্যকর সেনাবাহিনী। যারা জিহাদিদের এলাকা থেকে বিতাড়িত করেছে। ২০১৯ সালে সিরিয়ার ভূখন্ড এই ইসলামিক স্টেট গ্রুপের দখলে ছিল।

স্বেচ্ছাসেবক রেনকিন হাসান (৫০) জনগণকে সিগারেট পরিত্যাগ করার আহ্বান জানিয়েছেন, যা থেকে দুর্ঘটনাক্রমে আগুন লাগতে পারে। তবে এর জন্য অনির্দিষ্ট পক্ষগুলোকেও দায়ী করা হয়েছে। এটা হলো ‘ইচ্ছাকৃতভাবে শস্য জমি পোড়ানো’।

সামরিক পোশাক পরা সশস্ত্র অন্য স্বেচ্ছাসেবকদের সাথে টহলরত রেনকিন হাসান বলেন, ‘আমরা তাদের এটি করতে দেব না। আমার এক একর জমি নেই, তবে আমি প্রতিদিন এখানে আসি যাতে কৃষকরা আগুন নিয়ে চিন্তা না করে তাদের ফসল তুলতে পারে।’

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, এই বছর ইতোমধ্যে কয়েকটি স্থানে আগুনের সীমিত প্রাদুর্ভাব ঘটেছে। স্বেচ্ছাসেবকরা গ্রীষ্মের উচ্চ তাপমাত্রা এবং কখনও কখনও আইএস জিহাদিদের আক্রমণ, সেইসাথে এসডিএফকে লক্ষ্য করে তুর্কি হামলার মুখে একটি অ্যাসল্ট রাইফেল, ফ্লিপ-ফ্লপ এবং ফুলের পোশাক পরে আতিয়া হাসান (৫০) বলেন, তার লক্ষ্য অগ্নিসংযোগকারীদের ‘জমি পুড়িয়ে ফেলা প্রতিরোধ করা এবং নিজেদের রক্ষা করা।’

তিনি বলেন, ‘লোকেরা যখন আমাদের দেখে খুশি হয় এবং আমরা আমাদের প্রচেষ্টার জন্য গর্বিত।’

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৭ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

৮ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১১ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৩ ঘণ্টা আগে