ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনের গাজার নুসেরাত থেকে চার জিম্মিকে জীবিত উদ্ধার করেছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। গত ৭ অক্টোবর তাদের একটি গানের অনুষ্ঠান থেকে ধরে গাজায় নিয়ে গিয়েছিল হামাসের যোদ্ধারা। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, উদ্ধারকৃতরা হলেন নোয়া আরগামানি (২৫), আলমোগ মের জান (২১), আন্দ্রে কোজলোভ (২৭) এবং সলমি ঝিভ (৪০)।
এই চারজনকে দিনের বেলা চালানো ‘জটিল’ অভিযানের মাধ্যমে উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে দখলদার ইসরায়েল। অভিযানটি চালিয়েছে ইসরায়েলি নিরাপত্তা বাহিনী ও পুলিশের সদস্যরা। তাদের মধ্য গাজার নুসেরাতের আলাদা দুটি জায়গা থেকে উদ্ধার করা হয়। হামাস নিয়ন্ত্রিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এই চার জিম্মিকে উদ্ধারের সময় ইসরায়েলি বাহিনী যে হামলা চালায় এতে বেশ কয়েকজন ফিলিস্তিনির মৃত্যু হয়। যার মধ্যে শিশুও রয়েছে।
গাজার মূলকেন্দ্রে অবস্থিত আল-আকসা হাসপাতালের কর্মকর্তারা জানিয়েছেন, নতুন করে এত মানুষ হতাহত হয়েছেন যে তারা তাদের চিকিৎসা দিয়ে কুলিয়ে উঠতে পারছেন না। চীনে জন্ম নেওয়া ইসরায়েলি নাগরিক নোয়া আরগামানিকে যখন হামাসের যোদ্ধারা ধরে নিয়ে যান। তখন তার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছিল। এতে দেখা গিয়েছিল এই তরুণী চিৎকার করে বলছে, ‘আমাকে হত্যা করবেন না।’
নতুন একটি ভিডিওতে দেখা যাচ্ছে উদ্ধার করে ইসরায়েলে নিয়ে আসার পর আরগামানি তার বাবাকে জড়িয়ে ধরেছেন। উদ্ধারকতৃ আন্দ্রে কোজলোভ রাশিয়া থেকে ২০২২ সালে ইসরায়েলে আসেন। তিনি ৭ অক্টোবর নোভা গান উৎসবে নিরাপত্তারক্ষী হিসেবে কাজ করছিলেন।
সূত্র: বিবিসি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’
৭ ঘণ্টা আগে
বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।
৮ ঘণ্টা আগে
ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।
১১ ঘণ্টা আগে
রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১৩ ঘণ্টা আগে