মেক্সিকোতে বার্ড ফ্লুর নতুন ধরনে আক্রান্ত ১ ব্যক্তির মৃত্যু

ডেস্ক, রাজনীতি ডটকম
আপডেট : ০৬ জুন ২০২৪, ১৫: ১৭

মেক্সিকোতে বার্ড ফ্লু ভাইরাসের এইচ৫এন২ ধরনে আক্রান্ত হয়ে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। বিশ্বে কোনো মানুষের এইচ৫এন২ ধরনে আক্রান্ত হওয়ার ঘটনা এটাই প্রথম। গতকাল বুধবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে।

ডব্লিউএইচওয়ের বিবৃতিতে বলা হয়, ৫৯ বছর বয়সী ওই ব্যক্তি গত ২৪ এপ্রিল মারা যান। তাঁর জ্বর, শ্বাসকষ্ট, ডায়রিয়া ও বমি বমি ভাব হচ্ছিল। ওই ব্যক্তির খামার কিংবা অন্য কোনো প্রাণীর সংস্পর্শে আসার ইতিহাস নেই। স্টেট অব মেক্সিকোর ওই বাসিন্দাকে মেক্সিকো সিটির হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ওই দিনই তিনি মারা যান।

বিবৃতিতে আরও বলা হয়, ইনফ্লুয়েঞ্জা এ (এইচ৫এন২) ভাইরাসে মানুষের আক্রান্ত হওয়ার প্রথম ঘটনা এটি, যা পরীক্ষাগার থেকে নিশ্চিত হওয়া গেছে।

গত ২৩ মে পরীক্ষাগারে পরীক্ষা-নিরীক্ষার পর ডব্লিউএইচওকে বিষয়টি জানিয়েছিল মেক্সিকোর স্বাস্থ্য কর্তৃপক্ষ।

ডব্লিউএইচও বলেছে, এই ভাইরাসে আক্রান্ত হওয়ার উৎস কী, তা অজানা। যদিও মেক্সিকোতে খামারগুলোতে এইচ৫এন২-এর সংক্রমণ দেখা গেছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে, গত মার্চে মিচোয়াকান রাজ্যের একটি পোলট্রি খামারে এইচ৫এন২ ভাইরাস শনাক্ত হয়। স্টেট অব মেক্সিকোতে এর প্রকোপ ধরা পড়েছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও বলেছে, মানুষের আক্রান্ত হওয়া ও পোলট্রি সংক্রমণের ঘটনার মধ্যে কোনো যোগসূত্র আছে কি না, তা এ মুহূর্তে জানা অসম্ভব। বিশ্ব স্বাস্থ্য সংস্থা মনে করে, এতে মানুষের ঝুঁকি কম।

মেক্সিকোর স্বাস্থ্য মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেন, যে ব্যক্তি মারা গেছেন তিনি দীর্ঘস্থায়ী কিডনি রোগ, টাইপ-২ ডায়াবেটিস এবং উচ্চ রক্তচাপে ভুগছিলেন। তবে ইতিমধ্যে ওই ব্যক্তির সংস্পর্শে আসা মানুষদের সংক্রমিত হওয়ার ঝুঁকি নেই। তাঁদের নমুনা পরীক্ষার ফল নেগেটিভ এসেছে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে আরও বলা হয়, ওই ব্যক্তির বাড়ির আশপাশের খামারগুলোকে পর্যবেক্ষণে রেখেছে কর্তৃপক্ষ। ওই এলাকায় বন্য প্রাণীগুলো আক্রান্ত হচ্ছে কি না, তা শনাক্ত করতে স্থায়ী একটি নজরদারি ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছে।

যুক্তরাষ্ট্রে কয়েক সপ্তাহ ধরে বার্ড ফ্লুর এইচ৫এন১ ভাইরাসের ভিন্ন একটি ধরনে খামারের গরুরা আক্রান্ত হচ্ছে। গুটিকয়েক মানুষের এতে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে।

কর্তৃপক্ষ বলছে, এখনো গবাদিপশু থেকে মানুষের আক্রান্ত হওয়ার ঘটনা ঘটলেও মানুষের কাছ থেকে অন্য মানুষের মধ্যে এ সংক্রমণ ছড়িয়ে পড়ার ঘটনা ঘটেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

৯ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১২ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৪ ঘণ্টা আগে