কুয়েতে আবাসিক ভবনে আগুন, নিহত ৩৫

ডেস্ক, রাজনীতি ডটকম

কুয়েতের দক্ষিণাঞ্চলের মানগাফ শহরে আবাসন শ্রমিকদের একটি ভবনে আগুন লেগে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অনেকে। বুধবার (১২ জুন) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

কুয়েত পুলিশের উর্ধ্বতন কর্মকর্তা মেজর জেনারেল ইদ রাশেদ হামাদ জানান, বুধবার (১২ জুন) স্থানীয় সময় সকাল ৬টার দিকে ভবনটি আগুন লাগার খবর পান তারা।

কুয়েত পুলিশের সিনিয়র আরেকজন কমান্ডার দেশটির রাষ্ট্রীয় টিভিকে বলেছেন, ‘যে ভবনটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে, সেটি শ্রমিকদের বাসস্থান ছিল। সেখানে প্রচুর সংখ্যক শ্রমিক ছিল। কয়েক ডজনকে উদ্ধার করা হয়েছে। কিন্তু দুর্ভাগ্যবশত, আগুনের ধোঁয়ায় শ্বাস বন্ধ হয়ে অনেকের মৃত্যু হয়েছে।’

দুর্ঘটনার শিকার শ্রমিকদের সম্পর্কে বিস্তারিত কোনো তথ্য না জানিয়ে তিনি বলেন, ‘আমরা সবসময়ই গাদাগাদি করে শ্রমিকদের না রাখার ব্যাপারে সতর্ক করে থাকি।’

কুয়েতের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এ ঘটনায় অন্তত ৪৩ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের যথাযথ চিকিৎসাসেবা দেওয়ার জন্য মেডিকেল দলগুলো তাদের সর্বোচ্চ চেষ্টা করছে।

এদিকে ইন্ডিয়া টিভির খবর বলছে, মর্মান্তিক এই ঘটনায় নিহতদের মধ্যে অন্তত চার ভারতীয় রয়েছেন। তাদের মধ্যে দুজন তামিলনাড়ুর ও বাকি দুজন উত্তর ভারতের। তবে কুয়েত কর্তৃপক্ষ এখনো আনুষ্ঠানিকভাবে এ তথ্য নিশ্চিত করেনি।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১০ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৩ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে