ডেস্ক, রাজনীতি ডটকম

ফিলিস্তিনির পশ্চিম তীরের জেনিন শহরে অভিযান চালানোর সময় গুলিবিদ্ধ এক ফিলিস্তিনিকে রক্তাক্ত অবস্থায় গাড়ির সামনের অংশ সঙ্গে বেঁধে নিয়ে যায় ইসরায়েলি সেনাবাহিনী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বিবিসির কাছে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছে। তারা বলেছে, এই ঘটনায় সেনারা নিঃসন্দেহে প্রোটোকল লঙ্ঘন করেছে।
এরই মধ্যে নৃশংস এ ঘটনার ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আইডিএফ বলেছে, জেনিনে অভিযান চালানোর সময় ওই ব্যক্তি গুলিতে আহত হয়েছিলেন।
গুলিবিদ্ধ ওই ফিলিস্তিনির পরিবারের লোকেরা অভিযোগ করে বলেছে, তারা গুলিবিদ্ধ ব্যক্তিটিকে হাসপাতালে নেওয়ার জন্য অ্যাম্বুলেন্স চেয়েছিল। কিন্তু ইসরায়েলি সেনারা অ্যাম্বুলেন্স না দিয়ে তাদের জিপের সঙ্গে আহত ব্যক্তিটিকে বেঁধে নিয়ে গাড়ি চালাতে শুরু করে। শেষ পর্যন্ত আহত ব্যক্তিটিকে চিকিৎসার জন্য রেড ক্রিসেন্টে নেওয়া হয়েছে।
আইডিএফ তাদের বিবৃতিতে বলেছে, গতকাল শনিবার জেনিন এলাকায় সন্দেহভাজনদের ধরতে সন্ত্রাসবিরোধী অভিযান চালানো হয়। তখন সন্ত্রাসীরা আইডিএফ সৈন্যদের লক্ষ্য করে গুলি চালায় এবং সৈন্যরা পাল্টা গুলি চালিয়ে জবাব দেয়। এ সময় ওই ব্যক্তি গুলিবিদ্ধ হন।

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।
১১ ঘণ্টা আগে
প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
১২ ঘণ্টা আগে
ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’
১ দিন আগে
পশ্চিমবঙ্গের দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে এক কিশোরীকে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডল পুলিশের ‘এনকাউন্টারে’ নিহত হয়েছেন। এ ঘটনাকে ঘিরে রাজ্য জুড়ে আলোচনা-সমালোচনার মধ্যেই নির্যাতনের শিকার কিশোরীর পরিবার পুলিশের তদন্তে সন্তোষ প্রকাশ করেছে।
১ দিন আগে