লোকসভা নির্বাচন

আশা জাগিয়েও ব্যর্থ ইন্ডিয়া জোট, সরকার গঠন করছে এনডিএ

ডেস্ক, রাজনীতি ডটকম

আশা জাগিয়েও নিভে গেল ইন্ডিয়া জোটের সরকার গঠনের সম্ভাবনা। এনডিও শিবিরের প্রতি সমর্থনের স্পষ্ট বার্তা দিয়েছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু।

আজ বুধবার নয়া দিল্লিতে এনডিএ শিবিরের বৈঠকে যোগ দেওয়ার আগে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে সংবাদ সম্মেলন করে নাইডু ঘোষণা দেন, ‘আমরা এনডিএ জোটেই আছি।’

মঙ্গলবার ভারতের ১৮ লোকসভা নির্বাচনের গণনা শেষ হয়। ৫৪৩টি লোকসভা আসনের মধ্যে বিজেপি নেতৃত্বাধীন জাতীয় গণতান্ত্রিক জোট (এনডিএ) পেয়েছে ২৯৩ আসন, এর মধ্যে বিজেপি এককভাবে জয় পেয়েছে ২৪০ আসনে। অন্যদিকে বিরোধীদলের জোট ‘ইন্ডিয়া’ পেয়েছে ২৩২ আসন, এর মধ্যে প্রধান শরিক দল কংগ্রেসের ঝুলিতে গেছে ৯৯ আসন।

কোনো দলই এককভাবে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসন না পেলেও এনডিএ জোট সেই লক্ষ্যমাত্রায় পৌঁছেছে। কেন্দ্রে সরকার গঠনের লক্ষে তোড়জোড় শুরু করেছে এনডিএ শিবির। আর তৃতীয়বারের মতো দিল্লিতে সরকার গঠনের লক্ষে শরিক দল জনতা দল ইউনাইটেড (জেডিইউ) এবং তেলেগু দেশম পার্টি (টিডিপি) এর সঙ্গে মঙ্গলবার রাতেই কথা বলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ।

এমন এক পরিস্থিতিতে বুধবার দিল্লিতে গুরুত্বপূর্ণ বৈঠক ডেকেছে এনডিএ। এরই মধ্যেই দিল্লিতে পৌঁছেছেন জেডিইউ প্রধান নিতীশ কুমার। বৈঠকে যোগ দিতে দিল্লি যাচ্ছেন টিডিপি প্রধান চন্দ্রবাবু নাইডু। চলমান লোকসভা নির্বাচনে এবং রাজ্যটির বিধানসভা নির্বাচনে খুব ভালো ফল করেছে টিডিপি। বুধবারই দলের প্রধান নাইডু এনডিএ জোটের সঙ্গে থাকার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্রে খবর, এনডিএ কেন্দ্রে সরকার গঠন করলে সেক্ষেত্রে লোকসভার স্পিকারের পদ দাবি করতে পারেন নাইডু। জোটের বৈঠকে যোগ দেওয়ার আগে অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়াতে সংবাদ সম্মেলন করে নাইডু বলেন, ‘আমার অভিজ্ঞতা রয়েছে, গত কয়েক বছরে আমি দেশের রাজনীতিতে অনেক পরিবর্তন দেখেছি। রাজনীতিতে উত্থান-পতন খুব কমন (সাধারণ) বিষয়। আমরা এনডিএ জোটের সঙ্গেই আছি। আমি দিল্লির উদ্দেশে রওনা দিচ্ছি।’

এদিকে জোটের রণকৌশল ঠিক করতে আলাদা করে ইন্ডিয়া জোটের পক্ষেও বুধবার দুপুরে নয়া দিল্লিতে বৈঠক ডাকা হয়েছে। বৈঠকে যোগ দিতে একে একে দিল্লিতে উড়ে আসছেন শরীর দলগুলোর শীর্ষ নেতৃত্ব। এরই মধ্যেই দিল্লিতে পৌঁছেছেন আরজেডি নেতা তেজস্বী যাদব। বুধবার পাটনা থেকে একই বিমানে দিল্লি পৌঁছান নীতিশ-তেজস্বী। বিমানবন্দর থেকে হাসিমুখেই বেরোতে দেখা যায় বিহারের কাকা-ভাইপোকে।

বুধবার দুপুরে বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে দিল্লির উদ্দেশে রওনা দেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ভাতিজা অভিষেকও। অভিষেক জানান, মমতার বার্তা, সর্বশক্তি দিয়ে তৃতীয়বারের মতো কেন্দ্রের ক্ষমতায় আসা থেকে এনডিএ জোটকে প্রতিহত করা।

এদিকে বুধবার সন্ধ্যায় রাষ্ট্রপতি ভবনে ডিনারের আয়োজন করেছেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিদায়ী কেন্দ্রীয় মন্ত্রিসভার সব সদস্যদের এই ডিনারে আহ্বান জানানো হয়েছে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

৯ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১২ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৪ ঘণ্টা আগে