ভারতের ১৮ লোকসভা নির্বাচন: বিজেপি ১৪৩, কংগ্রেস ৫৭

ডেস্ক, রাজনীতি ডটকম

ভারতের ১৮ লোকসভা নির্বাচনের ভোটগণনা চলছে। মোট ৫৪৩ আসনের মধ্যে ২৮৯ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়েছে। এর মধ্যে ১৪৩ আসনে জয় পেয়েছে ক্ষমতাসীন দল বিজেপি, ৫৭ আসনে জিতেছে কংগ্রেস, ২৩ আসনে জিতেছে সমাজবাদী পার্টি (এসপি), ১৪ আসনে জিতেছে তৃণমূল কংগ্রেস, ৩ আসনে জিতেছে আম আদমী পার্টি এবং বাকি দলগুলো ৫০ আসনে জয় পেয়েছে।

মঙ্গলবার (৪ জুন) ভারতের নির্বাচন কমিশনের ওয়েবসাইটে সর্বশেষ এ ফল ঘোষণা করা হয়।

ওয়েবসাইটে তথ্য বলছে, বিজেপি ৯৬ আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস এগিয়ে রয়েছে ৪১ আসনে। সমাজবাদী পার্টি (এসপি) ১৪ আসনে এগিয়ে রয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে ১৫ আসনে।

এখন পর্যন্ত প্রাপ্ত ফলাফলে এটা নিশ্চিত যে, বিজেপি এককভাবে ক্ষমতায় আসতে পারছে না। লোকসভার মোট ৫৪৩ আসনের মধ্যে সরকার গড়তে প্রয়োজন ২৭২ আসন। বিজেপি যেসব আসনে এগিয়ে রয়েছে, সেগুলোতে জয় ধরলেও আসনসংখ্যা দাঁড়ায় ২৪৪টি। অন্যদিকে, একই হিসেবে কংগ্রেসের আসনসংখ্যা দাঁড়ায় ৯৮।

গত লোকসভা নির্বাচনে বিজেপি এককভাবে ৩০৩ আসনে জয় পেয়েছিল। সেবার বিজেপির নেতৃত্বাধীন জোট এনডিএ ৩৫২ আসনে জয় পায়। কংগ্রেস এককভাবে পেয়েছিল ৫২ আসন এবং কংগ্রেস নেতৃত্বাধীন তৎকালীন ইউপিএ জোট পেয়েছিল ৯৪ আসন।

উল্লেখ্য, ভারতে লোকসভা নির্বাচনে ৫৪৩ আসনে সরাসরি ভোট হয়। সংসদের নিম্নকক্ষে ৫৪৩ আসন রয়েছে এবং সংখ্যাগরিষ্ঠতা পেতে ২৭২ আসন পেতে হবে।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

৯ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১২ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৪ ঘণ্টা আগে