মোদীর শপথ গ্রহণ একদিন পেছাল

ডেস্ক, রাজনীতি ডটকম

টানা তৃতীয়বারের মতো ভারতের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। শনিবার (৮ জুন) তার শপথ নেওয়ার কথা থাকলেও এই শপথ গ্রহণ অনুষ্ঠান একদিন পেছানো হয়েছে।

বৃহস্পতিবার (৬ জুন) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিতে এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

এতে বলা হয়েছে, শনিবারের (৮ জুন) পরিবর্তে মোদি পরেরদিন রোববার (৯ জুন) সন্ধ্যায় তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেবেন।

এর আগে, গতকাল বুধবার (৫ জুন) বিজেপি নেতৃত্বাধীন জোট ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্সের (এনডিএ) অন্যান্য শরিক দলের সমর্থনে নরেন্দ্র মোদিকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত করা হয়।

আগামী রোববার (৯ জুন) শপথ গ্রহণের মধ্য দিয়ে এক অনন্য মাইলফলক স্পর্শ করবেন নরেন্দ্র মোদি। তিনি জওহরলাল নেহরুর পর দ্বিতীয় ভারতীয় হিসেবে টানা তৃতীয়বারের মতো প্রধানমন্ত্রী হওয়ার অন্যান্য কীর্তি গড়বেন।

নরেন্দ্র মোদির এই শপথ গ্রহণ অনুষ্ঠানে যোগ দিতে দক্ষিণ এশিয়ার বেশ কয়েকটি দেশের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানানো হয়েছে। মোদির শপথ গ্রহণ অনুষ্ঠানে থাকার বিষয়ে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শ্রীলঙ্কার প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহে ইতোমধ্যে নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, এনডিটিভির প্রতিবেদন অনুযায়ী, ১৮তম লোকসভা নির্বাচনে এনডিএ পেয়েছে ২৯৩ আসন এবং ইন্ডিয়া জোট পেয়েছে ২৩২ আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা মিলে পেয়েছে ১৮টি আসন।

তবে দল হিসেবে এককভাবে সবচেয়ে বেশি আসন পেয়েছে বিজেপি। দলটির দখলে গেছে ২৪০ আসন। এরপর জোটসঙ্গী দলগুলোর মধ্যে তেলেগু দেশাম পার্টি পেয়েছে ১৬ এবং বিহারের নীতীশ কুমারের দল জনতা দল (ইউনাইটেড) পেয়েছে ১২ আসন।

কংগ্রেস নেতৃত্বাধীন বিরোধী জোট ইন্ডিয়া পেয়েছে ২৩২ আসন। এই ২৩২ আসনের মধ্যে কংগ্রেস এককভাবে পেয়েছে ৯৯ আসন। জোটের শরিক উত্তর প্রদেশের সমাজবাদী পার্টি পেয়েছে ৩৭ আসন, পশ্চিমবঙ্গের ক্ষমতাসীন দল তৃণমূল কংগ্রেস পেয়েছে ২৯, দ্রাবিড়া মুনেত্রা কাজাগাম পেয়েছে ২২ আসন।

এমএইচটি

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

আর্জেন্টিনা ম্যাচে মিসর ‘ডাকাতির শিকার’— বিতর্কিত রেফারিং নিয়ে মামদানি

ফিফা বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে নাটকীয় হারের পর চলমান বিতর্ক আরও উসকে দিয়েছেন যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। রেফারিং নিয়ে চলা বিতর্কের মধ্যে তিনি মন্তব্য করেছেন, ‘মিসরকে ডাকাতির শিকার হতে হয়েছে।’

৮ ঘণ্টা আগে

বাংলাদেশসহ ১৪ দেশের অন-অ্যারাইভাল ভিসা স্থগিত করল সৌদি আরব

বাংলাদেশসহ ১৪ দেশের নাগরিকদের জন্য ভিসা অন অ্যারাইভাল (আগমনের পর ভিসা) সুবিধা সাময়িকভাবে স্থগিত করেছে সৌদি আরব। ফলে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র বা ইউরোপীয় ইউনিয়নের বৈধ ভিসা কিংবা আবাসিক অনুমতিপত্র (রেসিডেন্সি পারমিট) থাকলেও এসব দেশের নাগরিকরা আর এই সুবিধায় সৌদি আরবে প্রবেশ করতে পারবেন না।

৯ ঘণ্টা আগে

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১২ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১৪ ঘণ্টা আগে