এমপি আনার হত্যাকান্ডে ফরেনসিক রিপোর্ট বলছে উদ্ধার হাড়-মাংস মানুষের

ডেস্ক, রাজনীতি ডটকম

কলকাতার নিউটাউন হাউজিং কমপ্লেক্সের সেপটিক ট্যাঙ্ক থেকে গত মাসে উদ্ধার করা দেহাংশ এবং দক্ষিণ ২৪ পরগনার খালের কাছ থেকে উদ্ধার করা হাড়গোড় মানুষের বলে প্রাথমিক ফরেনসিক রিপোর্টে নিশ্চিত হওয়া গেছে।

পশ্চিমবঙ্গ সিআইডির আইজি অখিলেশ চতুর্বেদী গতকাল সংবাদমাধ্যমকে জানান যে, সেই দেহাংশ ও হাড়গোড় বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারের কি না, তা জানতে তারা এখন ডিএনএ প্রোফাইলিংয়ের জন্য আদালত থেকে অনুমোদন নেবেন।

পরে আদালতের অনুমতি সাপেক্ষে সিআইডি আনারের পরিবারের এক সদস্যকে ডিএনএ নমুনা দেওয়ার জন্য কলকাতায় যেতে বলবে।

টাইমস অব ইন্ডিয়াকে অখিলেশ চতুর্বেদী বলেন, 'এজন্য কূটনৈতিক অনুমতির প্রয়োজন হবে। আমরা আশা করছি যে, ডিএনএ ম্যাচিংয়ের জন্য আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিন ভারতে আসবেন। ডিএনএ ম্যাচিংয়ের পুরো কাজ শেষ করতে কিছু সময় লাগতে পারে।'

পশ্চিমবঙ্গ সিআইডি সূত্র জানায়, তারা এখন আনারকে হত্যায় ব্যবহৃত সরঞ্জাম ও অস্ত্র উদ্ধারে মনোনিবেশ করবে।

গত সপ্তাহে নেপাল থেকে কলকাতায় নিয়ে আসা সিয়াম হোসেন যে দোকান থেকে ওই সরঞ্জামগুলো কিনেছিলেন, তাকে নিয়ে সেখানে যাওয়া হবে।

আনারের মরদেহ যে বৈদ্যুতিক যন্ত্র দিয়ে টুকরো করা হয়, সিআইডি সেটিও খুঁজছে বলে জানান তদন্তকারীরা।

ad
ad

বিশ্ব রাজনীতি থেকে আরও পড়ুন

পশ্চিমবঙ্গে ধর্ষণ-হত্যায় অভিযুক্তকে ‘এনকাউন্টার’কাণ্ডের তদন্তে সিআইডি

ভারতের পশ্চিমবঙ্গের বারুইপুরে পুলিশি ‘এনকাউন্টারে’ ধর্ষণ ও হত্যা মামলার প্রধান অভিযুক্ত প্রভাস মণ্ডলের মৃত্যুর ঘটনার তদন্তভার রাজ্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে (সিআইডি) দেওয়া হয়েছে। মঙ্গলবার গভীর রাতে ঘটে যাওয়া এ ঘটনায় ইতোমধ্যে বিচারবিভাগীয় তদন্ত শুরু হয়েছে।

১০ ঘণ্টা আগে

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে হামলার দাবি ইরানের

রয়টার্সের এক প্রতিবেদনে বলা হয়েছে, আইআরজিসি স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবারও কোনো ধরনের আক্রমণ চালায়, তবে উপসাগরীয় অঞ্চলে থাকা তাদের বাকি ঘাঁটিগুলোতেও বড় ধরনের হামলা চালানো হবে।

১২ ঘণ্টা আগে

ট্রাম্পের হুমকির পরপরই ইরানে মার্কিন হামলা, ৮ সেনা নিহত

প্রতিবেদনে জানানো হয়েছে, দক্ষিণ ইরানের কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বন্দর আব্বাস ও বুশেহর এলাকায় এই সামরিক অভিযান চালানো হয়। ট্রাম্পের হুমকির পরেই যুক্তরাষ্ট্রের এমন আকস্মিক সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের ভূ-রাজনীতিতে নতুন করে তীব্র উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।

১৪ ঘণ্টা আগে

ইরানের সঙ্গে ‘যুদ্ধবিরতি শেষ’, ট্রাম্প বললেন ‘ওরা নিকৃষ্ট, অসুস্থ মানুষ’

ট্রাম্প বলেন, ‘আমার কাছে বিষয়টি শেষ। আমি তাদের সঙ্গে আর কোনো ধরনের আলোচনা করতে চাই না। তারা নিকৃষ্ট মানুষ। তারা অসুস্থ মানুষ এবং তাদের নেতৃত্বও অসুস্থ মানুষের হাতে। তারা নৃশংস ও সহিংস প্রকৃতির লোক।’

১ দিন আগে