কোম শহরে পৌঁছাল খামেনির মরদেহ

ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ রাজধানী তেহরান থেকে দেশটির পবিত্র শহর কোম নিয়ে যাওয়া হয়েছে।
আজ মঙ্গলবার (৭ জুলাই) সেখানে তার মরদেহ নিয়ে একটি বিশাল শোকমিছিল অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
ইরানের রাষ্ট্রীয় টেলিভিশনে প্রচারিত ফুটেজে দেখা গেছে, একটি বিশেষ হেলিকপ্টারে করে খামেনির মরদেহ কওমে নিয়ে আসা হয়।
এর আগে, টানা তৃতীয় দিনের মতো প্রয়াত সর্বোচ্চ নেতাকে শেষ শ্রদ্ধা জানাতে রাজধানী তেহরানের রাস্তায় নামেন লাখো মানুষ। রাষ্ট্রীয় গণমাধ্যমের দাবি, এই জানাজা ও শোকযাত্রা ছিল ঐতিহাসিক। অনেকের মতে, ১৯৮৯ সালে ইরানের ইসলামী বিপ্লবের মহানায়ক আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনির বিদায়ের পর এটিই দেশটির ইতিহাসে সবচেয়ে বড় জনসমাগমের অন্যতম রেকর্ড।
পরিবারের ৪ সদস্যসহ আজাদি স্কয়ারে শোকমিছিল রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, একটি বিশেষ ট্রাকে করে আয়াতুল্লাহ খামেনির কফিনের পাশাপাশি তাঁর পরিবারের আরও চার সদস্যের মরদেহ বহন করা হয়। উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি মার্কিন-ইসরায়েলি হামলায় খামেনির পরিবারের এই সদস্যরা নিহত হয়েছিলেন। নিহতদের মধ্যে খামেনির মাত্র ১৪ মাস বয়সী এক নাতনিও রয়েছে।
কালো পোশাক পরিহিত লাখ লাখ শোকাহত মানুষ তেহরানের রাস্তায় কফিনগুলোর ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে শেষ শ্রদ্ধা জানান। এরপর শোকমিছিলটি অত্যন্ত ধীরগতিতে তেহরানের পশ্চিমাঞ্চলের ঐতিহাসিক আজাদি স্কয়ারের দিকে অগ্রসর হয়। কওম শহরে আজ শোকমিছিলের পর তাঁর দাফন প্রক্রিয়া সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
রাজনীতি/এসআর

















