Ad

ময়মনসিংহ

হাইকোর্টের আদেশ উপেক্ষা, বারুইগ্রাম চৌরাস্তায় বসল পশুর হাট

২৫ জুলাই ২০২৫

গত ২১ জুলাই হাইকোর্ট হাটের কার্যক্রম ছয় মাসের জন্য স্থগিত রাখার নির্দেশ দিয়েছিলেন। কিন্তু প্রতি বৃহস্পতিবার করে চলে আসা হাটটি গতকাল বৃহস্পতিবারও (২৪ জুলাই) বসেছে। এ নিয়ে ক্ষোভ জানিয়েছেন স্থানীয়রা।

হাইকোর্টের আদেশ উপেক্ষা, বারুইগ্রাম চৌরাস্তায় বসল পশুর হাট

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে পুশইন

২৫ জুলাই ২০২৫

ময়মনসিংহ ব্যাটালিয়ন ৩৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি হাসান জানান, বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবির টহল দল ওই ২১ জনকে আটক করে স্থানীয় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রেখেছে। তাদের মধ্যে পাঁচজন পুরুষ, পাঁচজন নারী। বাকি ১১ জন শিশু।

শেরপুর সীমান্তে ২১ রোহিঙ্গাকে পুশইন

ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

২৪ জুলাই ২০২৫

নেত্রকোনায় ভাবিকে গলা কেটে হত্যার দায়ে দেবর মো. রাসেল মিয়াকে (২৮) মৃত্যুদণ্ড সাজা ও ৫০ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন আদালত। ২০২০ সালের ৪ অক্টোবর ওই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল।

ভাবিকে হত্যার দায়ে দেবরের মৃত্যুদণ্ড

ক্রাশার মেশিনে বায়ু দুষণ, পাথর ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

২৪ জুলাই ২০২৫

স্থানীয়রা বায়ু দুষণ নিয়ে একাধিকবার পরিবেশ অধিদপ্তরে অভিযোগ দেন। এ নিয়ে গণমাধ্যমেও সাংবাদ প্রকাশিত হয়। গত বছর পরিবেশ অধিদপ্তর থেকে কর্মকর্তারা এসে ক্রাশার মেশিন বন্ধ করার নির্দেশ দিয়ে যান। কিন্তু তারঘাট বাজারের পাথর ব্যবসায়ীরা সেই নির্দেশ অমান্য করছিলেন।

ক্রাশার মেশিনে বায়ু দুষণ, পাথর ব্যবসায়ীকে লাখ টাকা জরিমানা

জিআরের চাল আত্মসাৎ, নান্দাইলে সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

২৩ জুলাই ২০২৫

মামলায় সাবেক এই সংসদ সদস্য ছাড়াও নান্দাইল উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবদুল মালেক চৌধুরী, নান্দাইল উপজেলায় ওই সময় কর্মরত প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এ বি এম সিরাজুল হক ও উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে আসামি করা হয়েছে।

জিআরের চাল আত্মসাৎ, নান্দাইলে সাবেক এমপির বিরুদ্ধে দুদকের মামলা

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসা অধ্যক্ষ নিহত

২১ জুলাই ২০২৫

দুর্ঘটনায় নিহত মাহমুদুল হাসান মামুন (৩২) ওই গ্রামের মো. হাইম উদ্দীনের ছেলে। তিনি স্থানীয় মারকাজুল সুন্নাহ্ মাদরাসার মুহতামিম।

নিয়ন্ত্রণ হারানো প্রাইভেটকারের ধাক্কায় মাদরাসা অধ্যক্ষ নিহত

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ

১৯ জুলাই ২০২৫

শনিবার বিকেল পাঁচটার দিকে নান্দাইল উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করে। এই কর্মসূচিতে নান্দাইল পৌরসভা ছাড়াও বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নেন।

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে নান্দাইলে বিক্ষোভ

নেত্রকোনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক রঞ্জন গ্রেপ্তার

১৯ জুলাই ২০২৫

পুলিশ জানিয়েছে, শুক্রবার (১৮ জুলাই) শহরের কাটলী এলাকায় নেত্রকোনা মডেল থানার উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও এসআই আব্দুল জলিলের নেতৃত্বে অভিযান চালিয়ে প্রতিবেশী এক আত্মীয়ের বাসা থেকে রঞ্জনকে গ্রেপ্তার করা হয়।

নেত্রকোনা রাইফেলস ক্লাবের সাধারণ সম্পাদক রঞ্জন গ্রেপ্তার

ছেলের সামনে ট্রেনে কাটা পড়লেন মা, আরও দুই জেলায় ২ প্রাণহানি

১৮ জুলাই ২০২৫

শুক্রবার (১৮ জুলাই) সকাল সাড়ে ৭টার দিকে আব্দুলপুর রেলস্টেশনে এ দুর্ঘটনা ঘটে। এ ছাড়া এ দিন নেত্রকোনা ও চট্টগ্রামে ট্রেনে কাটা পড়ে আরও দুজন নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাতেও হবিগঞ্জে এখন প্রাণ হারিয়েছেন ট্রেনে কাটা পড়ে।

ছেলের সামনে ট্রেনে কাটা পড়লেন মা, আরও দুই জেলায় ২ প্রাণহানি

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

১৫ জুলাই ২০২৫

বিক্ষোভ মিছিল থেকে ঢাকার মিটফোর্ডে এলাকায় ভাঙারি ব্যবসায়ী সোহাগকে পাথর দিয়ে আঘাত করে ও কুপিয়ে হত্যার ঘটনায় দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়। পাশাপাশি গুপ্তচক্রের মাধ্যমে পরিকল্পিত মব তৈরির অপচেষ্টা ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদ জানান বিএনপির নেতাকর্মীরা।

তারেক রহমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে বিক্ষোভ

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

১৪ জুলাই ২০২৫

নান্দাইল চৌরাস্তার বিক্ষোভ মিছিলটি নান্দাইল চৌরাস্তা কেন্দুয়া মোড় থেকে শুরু করে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের বেশকিছু অংশ প্রদক্ষিণ করে যাত্রী ছাউনির কাছে এসে শেষ হয়। অন্যদিকে মুশুলি ইউনিয়নের বিক্ষোভ মিছিলটি একই মহাসড়কের মুশুলি বাজার হয়ে তারেরঘাট বাজারে শেষ হয়। উপজেলার শেরপুর ইউনিয়নের পাচরুখী বাজারেও

তারেক রহমানের বিরুদ্ধে কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদে বিক্ষোভ

ভাড়া বাসায় মা-মেয়ে ও ছেলেকে গলা কেটে হত্যা

১৪ জুলাই ২০২৫

২০১৭ সালে রফিকুলের সাথে ময়নার বিয়ে হয়। তারপর থেকে রফিকুল স্ত্রী-সন্তানকে নিয়ে ভালুকায় বসবাস করতেন। গত দেড় মাস আগে পৌর শহরের টিঅ্যান্ডটি রোডের হাইয়ুমের বাসায় ভাড়া উঠেন তারা। একই বাসায় বসবাস করতেন রফিকুলের ভাই নজরুল ইসলাম।

ভাড়া বাসায় মা-মেয়ে ও ছেলেকে গলা কেটে হত্যা

কলমাকান্দা বিএনপির সভাপতি খায়ের, সম্পাদক সাইদুর

১৩ জুলাই ২০২৫

দীর্ঘ ১১ বছর পর নেত্রকোণার কলমাকান্দা উপজেলা বিএনপির দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কলমাকান্দা বিএনপির সভাপতি খায়ের, সম্পাদক সাইদুর

নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদ করায় চাঁদাবাজ আখ্যা!

১২ জুলাই ২০২৫

শান্ত আরও বলেন, আজ শনিবার সকাল থেকে বিদ্যালয়ের নবনির্মিত ভবনের ছাদ ঢালাইয়ের কাজ চলছিল। কিন্তু ঢালাইয়ের কাজে উপকরণ মিশ্রণের অনুপাত মানা হচ্ছিল না। এক বস্তা সিমেন্ট অনুপাতে যে পরিমাণ বালু ও পাথরের খোয়া মেশানোর কথা তার চাইতে বেশি করে মেশানো হচ্ছিল। এতে ভবিষ্যতে ভবনের ছাদ দুর্বল হতে পারে ভেবে তিনি এর প্

নির্মাণকাজের অনিয়মের প্রতিবাদ করায় চাঁদাবাজ আখ্যা!

নেত্রকোনা সীমান্তে ২১ জনকে ‘পুশ ইন’

১০ জুলাই ২০২৫

বিজিবি জানায়, সীমান্তে হাবিলদার আব্দুল করিমের নেতৃত্বে একটি দল টহল দেওয়ার সময় বিএসএফের পুশ ইন করা ২১ জনকে আড়াপাড়া এলাকা থেকে আটক করে। জিজ্ঞাসাবাদে তাদের পরিচয় নিশ্চিত করা হয়েছে। তারা দিল্লিতে কাজের জন্য গিয়েছিলেন।

নেত্রকোনা সীমান্তে ২১ জনকে ‘পুশ ইন’

নেত্রকোনা জেলা আ.লীগের সহসভাপতি প্রশান্ত টঙ্গীতে গ্রেপ্তার

০৭ জুলাই ২০২৫

পরিবার সূত্রে জানা গেছে, প্রশান্ত কুমার রায় জেলা শহরের বড়বাজার এলাকার বাসিন্দা। তিনি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ও সভাপতি ছিলেন। পরে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়াও নেত্রকোনা পৌরসভার মেয়র ও জেলা পরিষদের চেয়ারম্যান ছিলেন তিনি।

নেত্রকোনা জেলা আ.লীগের সহসভাপতি প্রশান্ত টঙ্গীতে গ্রেপ্তার

বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের

০৬ জুলাই ২০২৫

মর্মান্তিক এ ঘটনাটি ঘটেছে আজ রোববার বিকাল পাঁচটার দিকে ময়মনসিংহের নান্দাইল উপজেলার ১১ নং খারুয়া ইউনিয়নের কান্দাপাড়া গ্রামে। নিহতরা হচ্ছেন, বাবা গোলাম মোস্তফা (৪৫) ও তাঁর পুত্র নাইম (৬)।

বজ্রপাতে প্রাণ গেল বাবা-ছেলের